

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর সদর উপজেলার নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ১৪ জুন বিকালে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের সামনে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন সাতক্ষীরা জেলার দহাকুলা এলাকার মো. রোকনুজ্জামান (২২) এবং কলারোয়া উপজেলার রামভদ্রপুর এলাকার মো. আক্তারুর ইসলাম (৪৬)।
তল্লাশিতে রোকনুজ্জামানের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, এবং আক্তারুর ইসলামের কাছ থেকে ৩ হাজার ৮৩৭ পিস ইয়াবা,উদ্ধার করা হয় উদ্ধারকৃত ইয়াবার মোট ৪ হাজার ৮৩৭ পিস, এবং বাজারমূল্য ১৪ লাখ ৫১ হাজার ১০০ টাকা।
এছাড়া মাদক বিক্রির মোট ২ হাজার ৮৪৭ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ)/২৬(১) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।