

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজার গভীর রাতে ঘরে ঢুকে এক শ্রমজীবী নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ধর্ষককে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—ফেরদৌস হোসেন (৩১) ও কন্নাল মিয়া ওরফে জয়নাল (৩৯)।
গত ৯ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভারের রাজাবাড়ী এলাকা থেকে মূল অভিযুক্ত ফেরদৌসকে এবং মৌলভীবাজারের উত্তর কলিমাবাদ এলাকা থেকে জয়নালকে গ্রেফতার করা হয়। আদালতে হাজির করে তাদের দুই দিনের রিমান্ডে নেয়ার পর শুক্রবার (১২ জুন) আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে। পুলিশ তাদের কাছ থেকে চুরি যাওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ভোররাতে উত্তর কলিমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় স্বামী-পরিত্যক্তা ওই শ্রমজীবী নারী তার শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিন দুষ্কৃতিকারী কৌশলে ঘরের দরজার সিটকানি খুলে মুখোশ পরিহিত অবস্থায় ভেতরে প্রবেশ করে। তারা ভুক্তভোগীকে প্রাণনাশের ভয় দেখিয়ে জিম্মি করে এবং দুইজন মিলে তাকে উপর্যুপরি গণধর্ষণ করে। অপর একজন দুষ্কৃতিকারী ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে তদন্তে নামে সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল।
সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি ফেরদৌসের বিরুদ্ধে চুরিসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে। মামলার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।