

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুন্দরবনের কুখ্যাত জলদস্যু বাহিনীর সদস্যদের কাছে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মো. সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। এ সময় ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. সবুর শেখকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আক্তার আলী শেখের ছেলে।
অভিযান চলাকালে প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে অস্ত্রগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত সবুর শেখের বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব বলছে, সুন্দরবনকেন্দ্রিক সন্ত্রাসী ও জলদস্যু চক্রের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।