বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:৪৯ এএম
বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি
expand
বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি

বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) সভাপতি, মশিউর রহমান শামীম সিনিয়র সহ-সভাপতি, মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং সোলাইমান আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া মহানগর বিএনপির এই ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। দায়িত্বপ্রাপ্ত নতুন সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) বিষয়টি নিশ্চিত করে বলেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন