বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ ‘এ’–জিম্বাবুয়ে ‘এ’ ম্যাচ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম
শহীদ চান্দু স্টেডিয়াম
expand
শহীদ চান্দু স্টেডিয়াম

টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ‘এ’ দল ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ জুন) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে এক বলও মাঠে গড়ায়নি।

সকালের পর থেকেই বৃষ্টির দাপটে মাঠের অবস্থা খেলার অনুপযোগী হয়ে পড়ে। মাঠকর্মীরা দীর্ঘ সময় ধরে মাঠ খেলার উপযোগী করার চেষ্টা চালালেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। পরে ম্যাচ কর্মকর্তারা উভয় দলের সঙ্গে আলোচনা করে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। বাংলাদেশ ‘এ’ দলের খেলা উপভোগ করতে বগুড়াসহ আশপাশের জেলা থেকে বহু দর্শক স্টেডিয়ামে উপস্থিত হন। তবে বৃষ্টির কারণে খেলা না হওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা যায়।

দর্শকদের অনেকে বলেন, দীর্ঘদিন পর শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের একটি ম্যাচ দেখতে এসেছিলেন তারা। কিন্তু আবহাওয়ার কারণে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

এদিকে আবহাওয়ার উন্নতি হলে সিরিজের পরবর্তী ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন