

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“আমি আমার নেতাকে ফোন দেবো, লাইভ করেন যা ইচ্ছা তাই করেন আপনি, আমি এক টাকাও কম নেবো না। ঈদের ভাড়া বেশি আছে, আপনি জানেন না?”—এভাবেই উচ্চস্বরে এক যাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন আলম নামের এক সিএনজি চালক।
শনিবার (৬ জুন) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে হেমায়েতপুরগামী পথে সিএনজি ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে এ তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, ঈদের ৯ দিন পেরিয়ে গেলেও চালক আলম দাবি করেন, ঈদের জন্য এখনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, গাড়িতে ওঠানোর সময় সবাইকে ২০ টাকা বেশি ভাড়ার কথা বলে যাত্রী তোলা হয়েছে।
তবে ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকাগামী যাত্রীদের কাউকেই অতিরিক্ত ভাড়ার বিষয়ে আগে থেকে জানানো হয়নি।এক পর্যায়ে ভিডিও করতে থাকা ওই যাত্রীর ফোন কেড়ে নিতে চায় সিএনজি চালক। এবং চালক তার নেতা কে ফোন দিয়ে যাত্রীকে শায়েস্তা করার হুমকিও জানান।
অন্যদিকে যাত্রীদের অভিযোগ, ঈদের এতদিন পরেও কেন বাড়তি ভাড়া দিতে হবে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, নির্ধারিত ভাড়াতেই তারা গন্তব্যে যেতে চান।
এ বিষয়ে ভুক্তভোগী দ্বীপ গোস্বামী বলেন, আমি প্রায় সবসময় এই রোড দিয়ে যাতায়াত করি সিএনজিতে। ঈদ চলে গেছে কতদিন আগে তবুও এখনো তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। আমি বিষয়টি তৎক্ষণাৎ আমার মুঠোফোন ভিডিও আকারে ধারণ করি এবং প্রতিবাদ করি। সরকারের কাছে আবেদন এই ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয় যেনো ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ব্যাপারে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের এডমিন মোঃ রুহুল কুদ্দুস বলেন, আমরা প্রতিনিয়ত এসব বিষয়ে মামলা চলমান রেখেছি তবে যে বিষয়টি আপনি বলেছেন সেটি আপনার কাছ থেকে অবগত হলাম। বিকালের মধ্যে আমরা অভিযান করবো যদি যাত্রীদের কোন অভিযোগ থাকে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবো।