

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জন জনকে পুশইনের চেষ্টার করেছে ভারতীয় বিএসএফ।
শুক্রবার (৫ জুন) ভোর রাতে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৮/৫-এর কাছাকাছি ভারতের প্রধান পাড়া এলাকায় বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্প ১০ জন নারী ও পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।
তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে তারা সবাই ভারতের অভ্যন্তরে জিরো লাইনে অবস্থান করছে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোররাতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের গেট খুলে দিয়ে তাদের বাংলাদেশের উদ্দেশ্যে ঠেলে দেয় বিএসএফ।
এ সময় বিজিবির একটি টহলদল তাদের বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। বর্তমানে ওই ১০ জন ব্যক্তি সীমান্তের ভারতীয় অংশে, শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহলদল সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।
এদিকে অনুপ্রবেশ ও পুইশন ঠেকাতে জেলার সকল সীমান্তে বিজিবি তাদের টহল জোরদার করেছে৷ পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক করছে৷ বিজিবির সাথে স্থানীয় মানুষেদের রাত জেগে সীমান্তে পাহারা দিতে দেখা গেছে৷
এবিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির বাঁধার ফলে পুশইন হওয়া ১০ জন ভারতের শূন্য রেখায় অবস্থান করেছে। অনুপ্রবেশ ও পুশইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার রয়েছে।