শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার ৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:৩৮ এএম
যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় অভিযান
expand
যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় অভিযান

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির চালক, হেলপার ও সুপারভাইজার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি এস বি পরিবহনের। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটি ডুবে যাওয়ার পরপরই চালককে উদ্ধার করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথি দাস জানান, বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসে যাত্রীরা ছিলেন না। যাত্রীরা আগেই নেমে গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন