

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩টি ককটেলসহ মহিবুল মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
আটককৃত মহিবুল মন্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামের আজিত মন্ডলের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (০৫ জুন) দিনগত গভীর রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির সীমান্ত পিলার ৮৫/১৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৩টি ককটেলসহ মহিবুল মন্ডলকে আটক করা হয়।
বিজিবি জানায়,আটক মহিবুল মন্ডলের বিরুদ্ধে মামলা দায়েপূর্বক জব্দকৃত ককটেলসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।