

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন ভূঁইয়া বলেছেন, “একদল ভারতের পদলেহন করতে করতে দেশ থেকে পালিয়েছে, আর এখন আরেকটি দল তাদের পথ অনুসরণ করে ভারতের পদলেহন শুরু করেছে। এ জাতির ভাগ্যের যেন আর পরিবর্তন হলো না।”
শনিবার (৩০ মে) রামগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন ভূঁইয়া বলেন, “ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার আকাঙ্ক্ষায় কিছু রাজনৈতিক দল এখনো ভারতের কাছে ধর্না দেওয়ার প্রবণতা থেকে বের হতে পারেনি। একদল ভারতের প্রেসক্রিপশনে চলতে গিয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে সেখানে আশ্রয় নিয়েছে। এখন আরেকটি দল ক্ষমতায় যাওয়ার পরে আবারো ভারতের পদলেহন শুরু করেছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে এ দেশের মানুষ কোনো ভিনদেশের তাবেদারি মেনে নেবে না।”
হজের শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত এ দেশের বহু শাসক ও রাজনৈতিক নেতা হজ পালন করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেই হজ থেকে ফিরে সেখানে দেওয়া অঙ্গীকার ভুলে যান। হজে গিয়ে তারা তালবিয়া পাঠ করেন এবং বলেন, ‘লাব্বাইকা লা শারীকালাকা লাব্বাইক’—অর্থাৎ তারা এমন আল্লাহর দরবারে হাজির হন, যাঁর কোনো শরিক নেই। অথচ দেশে ফিরে এসে অনেকেই শিরকের বিভিন্ন উপাদানের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেন।”
তিনি আরও বলেন, “হজে গিয়ে মানুষ ঘোষণা দেয়, ‘লাকাল মুলক’—রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু দেশে ফিরে কেউ কেউ বলে, আমরা শরিয়াহ আইন মানি না। এর অর্থ হলো, তারা আল্লাহর বিধানকে অস্বীকার করছে।”
রুহুল আমিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, “আল্লাহর ওপর তাদের ভরসা নেই, দেশের মানুষের প্রতিও তাদের আস্থা নেই। সে কারণেই তারা বারবার বিদেশি প্রভুদের কাছে ধর্না দিতে চায়।”