

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁওয়ে হামরুবেলায় আক্রান্ত হয়ে তারানুম আক্তার নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) ভোররাতে ঠাকুরগাঁও জেনারেলের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
তারানুম আক্তার জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের মনিচগাঁও গ্রামের আব্দুল হালিমের মেয়ে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, নিউমোনিয়া, ডায়রিয়া ও হামরুবেলা উপসর্গ নিয়ে গত ২০ মে হাসপাতালে ভর্তি হয় শিশুটি। এরপর শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। কিন্তু আর্থিক সংকটের কারণে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পারেনি তারা। পরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোঃ মনজুরুল ইসলাম বলেন, শিশুটি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলো শেই সাথে তার নিউমোনিয়া ও ডায়রিয়াও ছিলো। উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছিলো কিন্তু তারা এখানেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে আজ ভোর রাতে সে মারা যায়। ঠাকুরগাঁওয়ে এটা প্রথম আর কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ৭ দিনে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৫ জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ জন। এবং এখনো চিকিৎসাধীন রয়েছে আরও ৭ জন শিশু।