মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছে বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নগরের মতিহার থানার বাজে কাজলা এলাকার বাসিন্দা মুহিন (১৮) এবং একই থানার ধরমপুর দক্ষিণপাড়া এলাকার এজাজুল হকের ছেলে আলী হাসান মোঃ মুজাহিদ (২২)।

পুলিশ জানায়, গত ৯ মে রাতে হৃদয়সহ ৩ থেকে ৪ জন ব্যক্তি ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। এ সময় তুষারের বাবা নাজির আলী জানান, তিনি বাড়িতে নেই। পরে তুষারকে কেন খোঁজা হচ্ছে জানতে চাইলে অভিযুক্তরা তাকে পেলেই কারণ জানা যাবে বলে জানায় এবং এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্য হুমকি দেয়।

পরদিন সকালে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়িভাবে মারধর ও নির্যাতন করা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোঃ নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেন। মামলায় শামীম (৫৫), হৃদয় (২২), আশিক (২২), মুহিন (১৮) ও আলী হাসান মোঃ মুজাহিদ (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়।

মামলার পর অভিযান চালিয়ে পুলিশ ৪ ও ৫ নম্বর আসামি মুহিন এবং আলী হাসান মোঃ মুজাহিদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন