শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে লড়বে জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, বরং এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী, বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এমনকি জোটের প্রত্যেক দলকে আলাদাভাবে প্রার্থী দিতেও উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা দক্ষিনের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেলিম উদ্দিন জানান, জামায়াত নির্বাহী পরিষদে ইতিমধ্যেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে স্থানীয় নির্বাচনে জোটের রাজনীতি করা হবে না। প্রত্যেক দলকেই উৎসাহিত করা হবে যাতে সকলে নিজের দল মজবুত করে।

এ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় নির্বাচনে জোটের সমঝোতা বা ঐক্যের বিষয় আলোচনা হয়নি। প্রত্যেক দল তাদের নিজস্ব গতিতে প্রার্থী বাছাই অব্যাহত রেখেছে।

যদিও এর আগে জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট বেধেছিলো এনসিপি। তবে স্থানীয় পর্যায়ের নির্বাচনে সেই ধারা অনুসরণ করা হচ্ছে না। এতে রাজনৈতিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তারা আশা প্রকাশ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank