শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৫ বছর বাড়ল, প্রথম মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত শুভেন্দুর

প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:২২ এএম আপডেট : ১২ মে ২০২৬, ১০:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সদ্য গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) অনুষ্ঠিত এই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, সরকারি চাকরিতে আবেদন করার ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর বাড়ানো হয়েছে।

বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে বলা হয়, গত কয়েক বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় অনেক চাকরিপ্রার্থী বয়সসীমা অতিক্রম করে ফেলেছেন। তাই তাদের জন্য নতুন করে সুযোগ তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে আরও কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যবীমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালুর বিষয়ে অগ্রগতি, সীমান্ত ব্যবস্থাপনা ও অবকাঠামো সংক্রান্ত কিছু সিদ্ধান্ত, এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করার উদ্যোগ।

সীমান্ত ইস্যু নিয়ে আলোচনায় জানানো হয়, নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রয়োজনে সীমান্ত এলাকায় জমি হস্তান্তর ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সীমান্ত এলাকায় সমন্বয় ও নিরাপত্তা জোরদার করা লক্ষ্য।

মন্ত্রিসভা বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। আগামী বৈঠকে স্বাস্থ্য খাতের সংস্কার, নারী নিরাপত্তা জোরদার, দুর্নীতি দমন এবং বকেয়া ভাতা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন প্রশাসন দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে চায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup