শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামির সঙ্গে কারাগারে বাদীর বিয়ে 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:১৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক এক আসামির সঙ্গে একই মামলার বাদীর বিয়ে হয়েছে।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার যাত্রাবাড়ী থানার ৬২ (৪)২৬ নম্বর মামলার আসামি এম. তরিকুল ইসলামের (২৬) সঙ্গে মামলার বাদী আসমা বেগমের (৩৫) বিয়ে সম্পন্ন হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে কারাগারের ভেতরে এ বিয়ের আয়োজন করা হয়।

তিনি আরও জানান, কৌশলীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক কারাগারে বিয়ে সম্পাদনের অনুমতি দেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজী ডেকে রেজিস্ট্রির মাধ্যমে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup