

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গাগেট রেললাইনের পাশে কয়লা লোড করতে আসা একটি ট্রাক রেললাইনের ওপর উঠে গেলে খুলনাগামী দ্রুতগামী একটি ট্রেন ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকচালক মনোয়ার হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রুটে রেল চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।