শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যকে মারধর, বিএনপি নেতা রায়হান আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০২:১৪ পিএম
বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হান
expand
বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আত্মগোপনে থাকা অবস্থায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গ্রেপ্তারের পর রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় নিজেদের মালিকানাধীন একটি পেট্রল পাম্পে নাচোল থানায় কর্মরত কনস্টেবল শওকত হোসেনকে মারধরের অভিযোগ ওঠে রায়হানের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, ওইদিন একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল কিনতে রায়হান ফিলিং স্টেশনে যান কনস্টেবল শওকত।

এ সময় রায়হান তাকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে শওকত হোসেনকে মারধর করা হয় বলে অভিযোগ করে পুলিশ।

এ ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই রায়হান আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন