শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের ‘পরবর্তী মুখ্যমন্ত্রী’, থাকছে চমক 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৪:৫৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ এক রাজনৈতিক মহাযুদ্ধের অবসান ঘটিয়ে ক্ষমতায় বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২০৭ আসন এককভাবে জিতে সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে দলটি।

রাজ্যটিতে বিজেপির এমন ভূমিধস জয়ের পেছনে যেই নামগুলো সামনে আসে তাদের অন্যতম শুভেন্দু অধিকারী। জানা গেছে গেরুয়া শিবিরের এই ‘জায়ান্ট কিলারের’ হাতেই উঠতে চলছে রাজ্যের শাসনভার।

তবে চমক এখানেই শেষ নয়; নবান্নে শুভেন্দুর সঙ্গেই দেখা যেতে পারে দুই উপ-মুখ্যমন্ত্রীকে, যা গত দুই দশকে বাংলার রাজনীতিতে নজিরবিহীন। বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন রাজ্যের শেষ উপ-মুখ্যমন্ত্রী। তারপর থেকে এই পদটি একপ্রকার বিলুপ্তই হয়ে গিয়েছিল।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুই ডেপুটি সিএম-এর ফর্মুলা বেছে নিয়েছে। এর মধ্যে একটি পদ কোনো নারী নেত্রীর জন্য সংরক্ষিত রাখা হতে পারে। সেই দৌড়ে আসানসোল দক্ষিণ থেকে জয়ী অগ্নিমিত্রা পলের নাম সবথেকে বেশি শোনা যাচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গ থেকে শঙ্কর ঘোষের নাম উপ-মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হতে পারে বলে জল্পনা তুঙ্গে।

এদিকে, কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একাধিক বৈঠক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আজ সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হতে পারে। সেখানে শমীক ভট্টাচার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে জানা গেছে।

আগামীকাল ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন