বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৬:০৭ পিএম
জামালপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
expand
জামালপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

জামালপুর সদর উপজেলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ মে) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন।

এর আগে মঙ্গলবার (০৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার কাঁচাসড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ রতন ইসলাম (২৭) সদর উপজেলার কাঁচাসড়া এলাকার বাসিন্দা এবং মোঃ নজরুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় রতন ইসলামের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন