

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার সিদ্ধান্তের মোকাবিলায় তাকে বরখাস্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, একাধিক ভুলত্রুটি সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ অনেকদিন মমতাকে ‘সহ্য করেছে’।
মঙ্গলবার (০৫ মে) এনডিটিভির সিইও এবং এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
হিমন্ত শর্মা বলেন, ‘তিনি (মমতা) পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হবে। দেশ তার খেয়াল-খুশিমতো চলে না। রাজ্যপাল একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করবেন এবং তারপর তাকে বরখাস্ত করা হবে।’ তিনি আরও বলেন, ‘ফলাফল প্রকাশিত হয়েছে; নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। আপনি বলছেন আপনার কাছ থেকে ১০০টি আসন ছিনিয়ে নেয়া হয়েছে? বেশ, তাহলে আমিও বলতে পারি যে কংগ্রেসের জেতা ১৯টি আসন আমার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে; আমার ১২৬টি আসন পাওয়ার কথা ছিল। এভাবে কোনো দেশ চলে না।’
উল্লেখ্য, টানা তিনবার ক্ষমতায় থাকার পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হারের পর তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানান মমতা। তার দাবি, তিনি নির্বাচনে হারেননি এবং বিজেপি যে ম্যান্ডেট পেয়েছে তা ‘লুট’ করা। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মমতা বলেন, ‘আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্রও জমা দেব না।’
মন্তব্য করুন
