

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের তামিলনডুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা দুই প্রধান শক্তির প্রভাবে ধস নামিয়ে এবার বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।
তবে সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি দলটি। এমন পরিস্থিতিতে সরকার গড়ার প্রয়োজনীয় সমর্থন চেয়ে কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন বিজয় নিজেই।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে বিজয় ইতিমধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন। দলটির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কংগ্রেসের সমর্থন চেয়ে বিজয় চিঠি পাঠিয়েছেন।
এ পরিস্থিতিতে তামিলনাড়ু কংগ্রেস শাখা চেন্নাইয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে। ওই বৈঠকেই টিভিকেকে সমর্থন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
কেসি বেনুগোপাল জানিয়েছেন, রাজ্যের ভোটাররা ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষেই রায় দিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রভাব বিস্তার ঠেকাতে কংগ্রেস সচেষ্ট থাকবে। দলটির কেন্দ্রীয় নেতৃত্বও রাজ্য ইউনিটকে এ বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে।
নির্বাচনের ফল অনুযায়ী, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় টিভিকে পেয়েছে ১০৮টি আসন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কংগ্রেসের অন্তত ১০ জন বিধায়ক বা অন্য সহযোগী দলের সমর্থন প্রয়োজন হবে।
এদিকে এ নির্বাচনে ৫টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। ফলে কংগ্রেসের পাশাপাশি অন্য স্বতন্ত্র বিধায়কদের সমর্থনও আদায় করে নিতে হবে বিজয়ের দলকে।
তামিলনাড়ু কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোডঙ্কর জানিয়েছেন, এই নির্বাচনে বিজয়ের পক্ষে জনসমর্থন বিশেষভাবে লক্ষণীয় ছিল। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বেশি দেখা গেছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার গঠনের প্রশ্নে কংগ্রেস ইতিবাচক অবস্থান নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
মন্তব্য করুন
