বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ঝড়ে স্কুলেরওপর গাছ পড়ে দুই শিক্ষার্থী আহত

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম
কালিয়া উপজেলায় ঝড়ে নারিকেল গাছ ভেঙে স্কুল ওপর পড়ে দুই শিক্ষার্থী আহত
expand
কালিয়া উপজেলায় ঝড়ে নারিকেল গাছ ভেঙে স্কুল ওপর পড়ে দুই শিক্ষার্থী আহত

নড়াইলের কালিয়া উপজেলায় ঝড়ে নারিকেল গাছ ভেঙে স্কুল ওপর পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ছোট কালিয়া এলাকায় শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়।

এ সময় স্কুলের পাশে থাকা একটি পুরনো নারিকেল গাছ ভেঙে স্কুলের উপর পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই শিক্ষার্থী আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সব শিক্ষকরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন