

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বাহাউল হক (৮০) মারা গেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানী ঢাকায় তার নিজ বাসভবনে তিনি মারা যান।
জানা গেছে, শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকারম প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতারা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং তার শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
পরে বাদ আসর তার নিজ এলাকা সোনারগাঁ উপজেলা-এর গোয়ালদী স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, তিনি জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন
