

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের মীরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত আমিরুল ইসলাম (৩৬) উপজেলার রহমতাবাদ এলাকার বাসিন্দা এবং হাফেজ আবু জাফরের (জাফর হাফেজ) দ্বিতীয় ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি চট্টগ্রামমুখী লেনে একটি মাদরাসার সামনে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন