

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ফসলের ক্ষেতে গড়ে ওঠা একটি চোলাই মদের কারখানা ধ্বংস করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাহানপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে আনুমানিক ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম, ড্রামসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধারকৃত মদ ও সরঞ্জাম ধ্বংস করা হয়।
পুলিশ জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন