সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিধানসভা নির্বাচন: ৪ দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
বুড়িমারী স্থলবন্দর
expand
বুড়িমারী স্থলবন্দর

ভারতের বিধান সভার নির্বাচনকে ঘিরে টানা ৪দিন বন্ধ থাকছে ত্রি-দেশীয় বাণিজ্যিক কেন্দ্রখ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ভারতের বিধান সভার নির্বাচন উপলক্ষ্যে ভারতের পস্চিবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে সোমবার (২০ এপ্রিল) একটি পত্র পাঠান। যাতে বলা হয়েছে বিধান সভার নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে আদেশ প্রদান করেন। যার আদেশ নং ২১। এ কারনে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিধান সভার নির্বাচনের ছুটির সাথে শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলে বুড়িমারী স্থলবন্দর টানা ৪ দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। শনিবার (২৫ এপ্রিল) থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের প্রেক্ষিতে ছুটি ঘোষণা করে বুড়িমারী স্থলবন্দর সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যবসায়ীদের চিঠি পাঠিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বলেন, ভারতের বিধান সভা নির্বাচন ঘিরে মঙ্গলবার থেকে টানা ৪ দিন বুড়িমারী স্থলবন্দরে সকল ধরনের পন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। যার নোটিশ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপ পরিদর্শক(এসআই) সাইফুর রহমান বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবেন না। তবে চিকিৎসা ও ভুটান নেপাল গামিরা এ ইমিগ্রশন হয়ে যাতায়ত করতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন