

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকার একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের পর স্বামী-স্ত্রীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত ১টায় নিজ ঘরের মেঝে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) এবং তার স্ত্রী লতা রানী (৪২)। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ১২টায় তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে পুড়ে যাওয়া ঘর তল্লাশি করতে গিয়ে মেঝেতে ওই দম্পতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস বা এলাকাবাসী তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। দিনাজপুর কোতোয়ালী থানার ওসি নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন