সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম
গাংনীতে বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা
expand
গাংনীতে বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা

মেহেরপুরের গাংনীতে মুকুল হোসেন নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত মুকুল হোসেন উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে ও গ্রাম বিএনপির সহ-সভাপতি।

তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টায় কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে।

তার বুকে ও পিঠে ৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা।

স্থানীয়রা জানান, মুকুল হোসেন গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মত হাটতে বের হন। কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর ৪টি গুলি করে পালিয়ে যায়। এ সময় সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

খবর পেয়ে ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস গুলির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে অপরাধীদের গ্রেফতারে।

স্থানীয়রা জানান, মুকুল হোসেনকে এর আগেও দুই দফায় বোমা হামলা চালিয়েছিল দূর্বৃত্তরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন