বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে অবৈধভাবে মজুতকৃত ৫ হাজার লিটার ডিজেল জব্দ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি বিশেষ দল দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় ফারাবী ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে। এসময় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন‍্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, দক্ষিণ শালিকা গ্রামের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার গোডাউন থেকে ড্রাম ভর্তি ২৫ ব‍্যারেল অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং কোনো প্রকার লাইসেন্স বা অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই এই জ্বালানি তেল মজুত করা হয়েছিল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, মজুদকৃত তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব‍্যর্থ হয়। এঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। গত কয়েকদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন