

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একই বাড়ির দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১ এপ্রিল) ভোররাতে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তাঁরা দুজনই সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
আহতরা হলেন মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও মো. সাগর মিয়া (৩৫)। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতলবের বেলতলী এলাকায় একটি মাজারের মেলা থেকে পাঁচজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। ভোররাতে কানড়া মাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মন্তব্য করুন