সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম
জেলা প্রশাসক সুলতানা আক্তার।
expand
জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ীর পাংশা উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ এবং পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, আর আজকের শিশুরাই সেই ভবিষ্যতের প্রতিচ্ছবি। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের উন্নত চিন্তাজগতের সঙ্গে পরিচিত করাতে হবে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ব্যক্তিত্ব গঠন ও জ্ঞানার্জনের মূল ভিত্তি তৈরি করে। তাই শারীরিক ও মানসিকভাবে সুসংগঠিত, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে তুলতে সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা অপরিহার্য।

এ সময় জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন