সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর আহত চট্টগ্রামের এসপি, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খাঁন
expand
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খাঁন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খাঁন গুরুতর আহত হয়েছেন। সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে তিনি আহত হন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

সোমবার (৩০ মার্চ) সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলোতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম জানান, সকালে বাথরুমে পড়ে গিয়ে এসপি গুরুতর আহত হন। পরে বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানান, তার বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয় বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন