সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

যশোর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তর
expand
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তর

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে (বিজিবি)। আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতাকে কেন্দ্র করে যাতে কোনো চক্র মজুতদারি বা পাচারে জড়াতে না পারে, সে লক্ষ্যেই সীমান্তজুড়ে নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এসব তথ্য জানান।

তিনি বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর রিজিয়নের অধীনে সাতটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় ব্যাপক তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যে ১৯২টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং সীমান্তবর্তী ২৯টি তেল পাম্পকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাচার ঠেকাতে সন্দেহজনক রুটগুলোতে ১ হাজার ১৩১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

এছাড়া সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে ৯৪৬টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নৌপথে পাচার প্রতিরোধে স্পিডবোটসহ ৬টি টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযানও অব্যাহত রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।” তিনি গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন