সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের ইচ্ছা পূরণে পালকিতে বউ আনলেন ইতালি প্রবাসী যুবক 

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম
পালকিতে বউ আনলেন ইতালি প্রবাসী যুবক 
expand
পালকিতে বউ আনলেন ইতালি প্রবাসী যুবক 

মায়ের শখ পূরণ করতে চার বেহারার পালকিতে করে বউ বাড়িতে আনলেন ইতালি প্রবাসী যুবক রাসেল মিয়া। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আনন্দঘন পরিবেশ।

জানা যায়, নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি মধ্যপাড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আবেদ আলীর ছেলে রাসেল মিয়া দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। সম্প্রতি দেশে ফিরে পারিবারিকভাবে স্বর্ণা আক্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

রাসেল মিয়ার মা দীর্ঘদিন ধরে ইচ্ছা পোষণ করে আসছিলেন, তার ছেলের বউকে ঐতিহ্যবাহী পালকিতে করে ঘরে তুলবেন। সেই মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই রাসেল মিয়া আধুনিক আয়োজনের পরিবর্তে বেছে নেন গ্রামীণ ঐতিহ্যের এই ব্যতিক্রমী আয়োজন।

বিয়ের দিন চারজন বেহারার কাঁধে পালকিতে করে কনে স্বর্ণা আক্তারকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্থানীয় শতাধিক মানুষ এ দৃশ্য উপভোগ করতে ভিড় করেন। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, আধুনিক যুগে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। তাই এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মাঝে আনন্দের পাশাপাশি পুরনো ঐতিহ্যের স্মৃতি ফিরিয়ে এনেছে।বরের বন্ধু বলেন পালকিতে বউ আসতে শুধু সিনেমাতেই দেখিছি আজ বাস্তবে দেখলাম।

এ বিষয়ে বর রাসেল মিয়া বলেন, “মায়ের ইচ্ছাই আমার কাছে সবচেয়ে বড়। তার আনন্দের জন্যই এই আয়োজন করেছি।”

গ্রামবাসী এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন