সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করে কারাগারে গেলেন আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী 

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সহ ১৯ নেতাকর্মী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় বিভিন্ন রাজনৈতিক মামলার নামীয় আসামিদের মধ্যে ১৯ জন নেতাকর্মী নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন, জিআর ১৮৫ (২) ২৪, ১৯৯ (২) ২৪ ও জিআর ২০৭ (২) ২৪ নাশকতা মামলা এবং জিআর ৩ (২) ২৪ সন্ত্রাস দমন আইনে মামলার আসামী জামালপুর জেলা আওয়ামী লীগের ও জেলা পরিষদের সাবেক সদস্য দৌলত জামান দুলাল (৬৫), মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল (৫৫), আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না (৫০), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৪৮), মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কি (৩৫), সহ-সম্পাদক তোফায়েল আহমেদ বাহাদুর (৪৫), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হযরগ আলী হিলারী (৪৫), সাংস্কৃতিক সম্পাদক এসডি জুয়েল (৪০), কড়ইচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাজু (৩৮), জোড়খালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ মেম্বার (৪৫), চরপাকের ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ মাসুদ ফুল বাদশা (৫০), তেঘরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছলো মিয়া (৫০) ও শাহিন (৩৮), আদারভিটা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের আওমী লীগের কর্মী রনি মেম্বার (৪০), মাদারগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল হাসান সিয়াম (২৫) সদস্য সালমান (২২), সহ অঙ্গ সহযোগী সংগঠনের মোট ১৯ জন নেতাকর্মী।

তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত ম্যাজিষ্টেট জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য যে, গণ-অভ্যুত্থানের পর প্রথম ১১ জন আদালতে আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বার ৩০ মার্চ সোমবার ১৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন