সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে জুয়ার আসর থেকে আটক ৭ 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম
মৌলভীবাজারে জুয়ার আসর থেকে আটক ৭ 
expand
মৌলভীবাজারে জুয়ার আসর থেকে আটক ৭ 

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, নতুনবস্তি এলাকার আব্দুন নুরের ছেলে মো. রাব্বানি (৪০), রামু মিয়ার ছেলে বাবুল মিয়া (৪০), মিরাজ মিয়ার ছেলে আবুল কালাম (৪০), আবুল কালামের ছেলে জুয়েল মিয়া (৪০), আনোয়ার পাশার ছেলে সাইফ উদ্দিন (৩০), মৃত ওমেদ আলীর ছেলে লিটন (৫০) এবং আলী আহমদের ছেলে মকবুল মিয়া (৩৮)। তারা সকলেই মৌলভীবাজার সদর উপজেলার নতুন বস্তি এলাকার বাসিন্দা।

জানা গেছে, শেরপুর ঈদগাহ রোড সংলগ্ন ‘পিয়ারা মঞ্জিল’ নামক ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসে আসছিল। অভিযানকালে সেখান থেকে তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে তিন প্যাকেট তাস, নগদ ৭ হাজার ১০০ টাকা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মাদুর উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাসের মাধ্যমে বাজি ধরে জুয়া খেলার কথা স্বীকার করেছেন।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধ বিরোধী তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন