সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় লরিভর্তি তেল আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম
আলমডাঙ্গায় খাদিমপুর কয়রাডাঙ্গায় গভীর রাতে লরিভর্তি তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক
expand
আলমডাঙ্গায় খাদিমপুর কয়রাডাঙ্গায় গভীর রাতে লরিভর্তি তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক

চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গায় গভীর রাতে লরিভর্তি তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।

খাদিমপুর থেকে কয়রাডাঙ্গা রাস্তায় সোমবার রাত (৩০ মার্চ) ৩টায় খালাস করা হচ্ছিল বিপুল পরিমাণ পেট্রোল। ট্যাংক লরি থেকে ড্রামে বোঝাই করে তোলা হয়েছিল ট্রাক্টরের ট্রলিতে।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়েছে। মোট আটটি ব্যারেলে ১৭০০ লিটার পেট্রোল আছে বলে জানা গেছে। চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় থেকে তেলবাহী গাড়িটি খাদিমপুর এলাকায় যায় বলে পুলিশ জানিয়েছে।

আটক হওয়া তেলের মধ্যে ৮টি ব্যারেলে আছে প্রায় সতেরশ লিটার পেট্রোল আর ট্যাংক লরিতে রয়েছে আরো ৭৪০০ লিটার তেল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন