শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত বিএনপি: নার্গিস বেগমের হুঁশিয়ারি

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০১:৫৮ এএম
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম
expand
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বিএনপির। দলকে রাজপথে নামার হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে রাজপথে আন্দোলনের ইতিহাস বিএনপির জানা, তাই এসব হুমকিতে দল বিচলিত নয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। তবে এই অর্জনকে নস্যাৎ করতে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

নার্গিস বেগম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশের সব সমস্যার সমাধান সংসদের ভেতরেই হওয়া উচিত বলেও মত দেন তিনি।

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো পরিস্থিতি মোকাবেলা সম্ভব। তাই সকলকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ জ্বালামি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, জনগণের ভোটেই প্রকৃত ক্ষমতা নির্ধারিত হয় এবং জনগণের প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে—এটাই সাংবিধানিক কাঠামো।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন