

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করায় দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্র জানায়, যথাযথ অনুমোদন ছাড়া বড় পরিসরে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখায় 'মেসার্স ন্যাশনাল ট্রেডিং' নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটি থেকে ২৯ হাজার ৭২৪ কেজি গ্যাস ভর্তি ১ হাজার ৯৭১টি সিলিন্ডার জব্দ করা হয়।
একই অভিযানে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত রাখা এবং ৫ হাজার কেজি জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের সঠিক নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় 'শান্ত এন্টারপ্রাইজ'কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন জানান, আইন লঙ্ঘন করে দাহ্য পদার্থ বা জ্বালানি মজুত করার বিরুদ্ধে জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এসময় অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।
মন্তব্য করুন