

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আগ্রহী করে তুলতে লালমনিরহাটের হাতীবান্ধায় এক ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় ও রোজা পালন করে প্রথম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল জিতে নিয়েছে তাজিন ইসলাম নামে এক কিশোর।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকায় রেললাইনের পার্শ্ববর্তী একটি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় সফলভাবে অংশ নেওয়া মোট ৪০ জন শিশু-কিশোরকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা টিটিসির অধ্যক্ষ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বাবু বলেন, "এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের নৈতিক অবক্ষয় রোধে এবং ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে আমি সম্পৃক্ত থাকব।
পুরস্কার হিসেবে নতুন বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত তাজিন ইসলাম বলেন, আমি প্রতিদিন নিয়ম মেনে জামাতের সঙ্গে নামাজ পড়েছি ও রোজা রেখেছি। এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আয়োজকদের জন্য দোয়া করি।
তাজিন ইসলামের বাবা রফিকুল ইসলাম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আমার ছেলে টানা ৪০ দিন নিষ্ঠার সঙ্গে নিয়ম পালন করেছে। এমন আয়োজন শিশুদের সুন্দর চরিত্র গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সৈয়দ মাসুম রব্বানী মন্তব্য করেন, দেশের বিভিন্ন স্থানে সফর করলেও কোনো মসজিদে এমন ব্যতিক্রমী ও অনুকরণীয় উদ্যোগ তিনি সচরাচর দেখেননি।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন