বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, ১১ মরদেহ পাওয়া গেছে

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:২১ এএম
পদ্মায় ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।
expand
পদ্মায় ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি উদ্ধার করে উপরে তোলা হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাসটির ভেতর থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১১ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

এদিকে, স্বজনদের অপেক্ষায় পদ্মার পাড়ে ভিড় জমেছে অসংখ্য মানুষ। তাদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মাপাড়ের পরিবেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন