বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম
টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
expand
টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে করব স্থানের জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নাইম হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনায় ঘটে।

সংঘর্ষে দুই পক্ষের ৭ জন আহত হয়েছে। এছাড়াও দুই জনের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। নিহত নাইম রামদেবপুর গ্রামের ওসমান আলীর ছেলে ও হাতিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস যাবত কমিটি নিয়ে সওদাগার গ্রুপের সাথে মন্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলে আসছে।

ইতিপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হয়েছে। গত ঈদেও দুই গ্রুপ আলাদা ঈদের নামাজ আদায় করেছে।

মঙ্গলবার রাতে আবার তাদের সাথে ঝগড়া ও হামলা হয়। বুধবার সকালেও একাধিকবার সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ আটজন আহত হয়।

নাইমসহ দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাইম সওদাগার গ্রুপের ছিলো।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মর্গে থাকা মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন