বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১১:৫৪ পিএম
​ মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
expand
​ মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) বিকেলে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

​​হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই যুবক এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি দ্রুতগতির যান তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত জুয়েল হোসেন ঢাকার দোহার উপজেলার হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

​শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানের চাপায় ওই যুবক নিহত হন। তার বাড়ি ঢাকার দোহারে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।" ​

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন