বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় চরমপন্থি সংগঠনের পোস্টার, পুলিশের অভিযান

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ পিএম
চরমপন্থি সংগঠনের পোস্টার ছড়িয়ে পড়ার ঘটনার একদিনের ব্যবধানে দ্রুত অভিযান চালিয়ে সেগুলো অপসারণ করেছে আতাইকুলা থানা পুলিশ।
expand
চরমপন্থি সংগঠনের পোস্টার ছড়িয়ে পড়ার ঘটনার একদিনের ব্যবধানে দ্রুত অভিযান চালিয়ে সেগুলো অপসারণ করেছে আতাইকুলা থানা পুলিশ।

পাবনার আতাইকুলা এলাকায় চরমপন্থি সংগঠনের পোস্টার ছড়িয়ে পড়ার ঘটনার একদিনের ব্যবধানে দ্রুত অভিযান চালিয়ে সেগুলো অপসারণ করেছে আতাইকুলা থানা পুলিশ। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার রাতেই আতাইকুলা থানার ওসি (তদন্ত) নাহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্য বনগ্রাম বাজারসহ আশপাশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এ সময় দেয়ালে সাঁটানো চরমপন্থি সংগঠনের পোস্টারগুলো অপসারণ করা হয়। পরে জব্দ করা পোস্টারগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আতঙ্ক সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে এসব পোস্টার লাগানো হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

স্থানীয়রা জানান, পোস্টার অপসারণের ফলে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এমন দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন।

আতাইকুলা থানা পুলিশ জানায়, এ ধরনের নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন