শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত ৩০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ
expand
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে ভালুকা উপজেলার ক্লাবের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ঢাকা নালিতাবাড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনের ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির ওপর উঠে গেলে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়।

এ সময় অন্তত ৩০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরেক যাত্রী মারা যান। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ‘খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনাস্থলে একজন নিহত হন।’

এ বিষয়ে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার এসআই মোফাখখারুল ইসলাম জানান, বাসচাপায় দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ থানার হেফাজতে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন