

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথেই হাঁটছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচির আনুযায়ী রাজার বের খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১ টায় দিকে নিজ হাতে মাটি কাটার ভেকু মেশিন চালিয়ে খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশরিয়া নামক স্থানে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (১ম সংশোধনী) এর প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ খাল খননের আয়োজন করে। বাবুগঞ্জ উপজেলা এলজিইডি জানান, সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে রাজার বের খাল পুনঃখনন করা হচ্ছে।
খাল পাড়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার সভাপতিত্বে খাল খনন কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নতুন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আজ এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হলো।
দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এই খালটি পুনরায় খননের ফলে এলাকার কৃষি কাজের সেচ সুবিধা বাড়বে এবং জলাবদ্ধতা নিরসন হবে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি ইতোমধ্যে বিএনপি সরকার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যে বাবুগঞ্জ-মুলাদী এলাকার সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
নেতাকর্মীদের উদেশ্য জয়নুল আবেদীন বলেন, কাজ করার সময় যদি কেউ ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপনারা কাজ ঠিক ভাবে হচ্ছে কিনা সেটা বুঝে নিবেন।
কিন্তু কোন ভাবে তাদের কাছে টাকা পয়সা দাবি করা যাবে না। বাবুগঞ্জে কোনো চাঁদাবাজের স্থান হবে না এবং এ ধরনের অপকর্ম কঠোরভাবে দমন করা হবে। ঠিকাদারের কাছে চাঁদাবাজি করলে সেই কাজ ঠিক ভাবে হয় না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান,সাবেক সভাপতি ইসরত হোসেন কচি,উপজেলা বিএনপির সদস্য সচিব ওযাহিদুল ইসলাম প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম ফকির, ইউনুস আলী রবি, উপজেলা যুগ্ম আহ্বায়ক এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, আলমগীর হোসেন স্বপন, অহিদুল ইসলাম খান, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুব তালুকদার প্রমুখ।
মন্তব্য করুন