বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ লুট

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম
সাতক্ষীরার কাটিয়া মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
expand
সাতক্ষীরার কাটিয়া মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে মধ্যরাতে সংঘটিত চুরির ঘটনায় স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট হয়েছে। মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

জানা যায়, বুধবার (১১ মার্চ) গভীর রাতে চোরেরা মায়ের বাড়ি মন্দিরের কালী, অন্নপূর্ণা, রাধাগোবিন্দ ও জগন্নাথ মন্দিরে ঢুকে প্রতিমার গয়না ও দানবাক্সের অর্থ নিয়ে যায়।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্বর্ণের বালা, শাঁখা, কানের দুল, ‘মায়ের জিভ’, চেন, নথ, পেটি, প্রায় পাঁচ ভরি রুপা এবং দানবাক্সের নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী।

মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, এর আগে শহরের কাটিয়া মন্দিরেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিকভাবে মন্দিরে চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা জানান, সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন