

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু আয়মান (৭) ও আলজাইন (৫) একই গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের ছেলে।
জানা গেছে, দুপুরের পর থেকে দুই ভাইকে বাড়ির আশপাশে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি নতুন খনন করা পুকুরে তাদের ডুবন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।
পরে দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের চাচা মোরশেদ আলম বলেন, দুপুরের পর থেকে দুই ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের নতুন খনন করা পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন
