

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ছিনতাইয়ের ঘটনার পর এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন যুবশক্তির জেলা সংগঠক সোহাইল হোসেন ইফতি।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ১১টার দিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সোহাইল হোসেন ইফতি জানান, অফিসের কাজে তিনি শিবু মার্কেট এলাকা থেকে একটি ইজিবাইক (মিশুক) করে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। স্টেডিয়াম পার হয়ে নম পার্ক এলাকায় পৌঁছালে তার পাশে বসা এক ব্যক্তি চালককে উদ্দেশ করে বলে, “বন্ধু, জোরে টান দে।” এতে তার সন্দেহ হয়।
পরে মোবাইল ফোন ব্যবহার করার সময় পাশে বসে থাকা ব্যক্তি ধারালো সুইচগিয়ার তার গলায় ধরে এবং সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, কুরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অফিসের দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
সোহাইল আরও অভিযোগ করেন, ছিনতাইয়ের সময় মিশুক চালক সহযোগীকে বলেন, ‘ওর গলায় পোঁচ দিয়ে গাড়ি থেকে ফেলে দে।’
এ কথা শুনেই তিনি সাহস করে ছিনতাইকারীকে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দেন এবং চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। এ সময় পরে গিয়ে হাতে ও পায়ে আঘাত পান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন