বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম
সাংবাদিক মাইনুল
expand
সাংবাদিক মাইনুল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে মাইনুল (৪০) নামে এক সাংবাদিককে অপহরণের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৫ ঘণ্টা পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত রাত্র সাড়ে ১১ টার দিকে উপজেলার শাওঘাট ইউনিয়নের কুশাবো এলাকা থেকে তাকে উদ্ধার করা করে।

এর আগে ওই দিন রাত সাড়ে ছয়টার দিকে তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছিল।

উদ্ধার হওয়া সাংবাদিক মাইনুল উপজেলার সরকার পাড়া এলাকার মো আলী আকবরের ছেলে। তিনি দৈনিক ঘোষণা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী মাইনুল ইসলাম বলেন, কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে কয়েকজন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে উপজেলার কুশাবো নামক নির্জন স্থানে নিয়ে মুখ বেঁধে নির্যাতন চালায়। এবং তার পরিবারের কাছে ফোন করে মুক্তিপণের জন্য ১ লাক্ষ টাকা চাওয়া হয়। তার স্ত্রী দুইবারে বিকাশের মাধ্যমে ২৪ হাজার টাকা তাদেরকে পাঠান। এবং অপহরণকারীরা তাকে দোকান থেকে উঠিয়ে নেয়ার সময় ক্যাশ থেকে নগদ ৫৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময়ের ভিতরে তাকে এলোপাথারি মারধর করা হয়। এবং আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয়-ভীতি প্রদর্শন করা হয়। তবে পুলিশের ব্যাপক নজরদারি ও অভিযানে জুয়েলকে ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা।

ভুক্তভোগী মাইনুলের স্ত্রী মাকসুদা রহমান জানান, অপহরণকারীরা আমার সঙ্গে যোগাযোগ করে মাইনুলকে ছাড়তে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে তারা ৫০ হাজার টাকায় নেমে বিকাশের মাধ্যমে টাকাগুলো পাঠাতে বলে। অন্যথায় আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। এর ভিতর আমি দুইবারে বিকাশে তাদের ২৪ হাজার টাকা প্রেরণ করি। বাকি টাকা দেওয়ার জন্য তারা বারবার চাপ দিচ্ছিল। কিন্তু এক পর্যায়ে রাত্র সাড়ে ১১টার দিকে পুলিশি তৎপরতার কারণে অপহরণকারীরা মাইনুলকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই ) ফজলে রাব্বি বলেন, খবর পাওয়ার পর আমরা নাম্বার ট্রাকিং করি। পরে কাঞ্চন পুলিশ ফাঁড়ি ও ভুলতা পুলিশ ফাঁড়ির দুইটি টিমকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করি। অপহরণকারীরা পুলিশের তৎপরতা টের পেয়ে মাইনুল কে ছেড়ে সটকে পড়ে।

রূপগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, সোমবার রাতে মাইনুল ইসলাম নামে এক সাংবাদিককে অপহরণকারীরা তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। পুলিশের কড়া নজরদারির ফলে অপহরণকারীরা মাইনুলকে ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন